আজ , ।   

অনিরুদ্ধ রায়ের বিশেষ অনুদান পেলো ৮৪টি পুজামন্ডপের প্রতিনিধি

আরো খবর

মো,মহিদ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সকল পূজামন্ডপের প্রতিনিধিদের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করলেন লেদার ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশের চেয়ারম্যান অনিরুদ্ধ রায়।

১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার রায় বাড়ির গীতা রায় ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান থেকে ৮৪টি পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে ২০ হাজার করে মোট ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামন্ডপগুলির প্রতিনিধিদের হাতে এই অনুদানের নগদ টাকা তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

লেদার ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশের চেয়ারম্যান এবং সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পলি, সহকারি কমিশনার (ভূমি) আল আমিন কবীর, অফিসার ইন চার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘কোন একটি বিশেষ দল আপনাদের ব্যবহার করেছে। সেই দলের লোকেরা আপনাদের ক্ষতিও করেছে। কিন্তু জাতীয়তাবাদী দল সবসময় আপনার পাশে ছিলো, এখন আছে। আমরা চাই, সকলে মিলে মিশে এক হয়ে থাকবো। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমানও তাই চায়। যেকোন সময়ের তুলনায় দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রয়েছে।’

অনিরুদ্ধ রায় বলেন, ‘আগে নিজের মায়ের সেবা, পরে মা দুর্গার আরাধনা। মায়ের সেবা বাদ দিয়ে দুর্গার আরাধনা করলে তা কোন কাজে আসবে না।’ তিনি সকলকে আগে মায়ের সেবায় করার আহবান জানান। অনুষ্ঠানে অনিরুদ্ধ রায়ের গর্বিত মা গীতা রায় উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /১২ অক্টোবর /২০২৬/মও

- Advertisement -
- Advertisement -