আজ , ।   

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারাল আফগানিস্তান

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

৪ উইকেটে ২১৭ রান নিয়ে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল আফগানিস্তান। তাদের সেই মোমেন্টাম তৃতীয় দিনের শুরুতেই কেড়ে নিলেন হাসান-এবাদতরা। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ। স্রেফ ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত আফগানিস্তান।

সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। তার আগে দুই স্পিনার অলক কাপালি (২০০৩) এবং সোহাগ গাজী (২০১৩) লাল বলের ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। এ ছাড়া চলতি বছর টেস্টে এটি প্রথম এবং ইতিহাসে ৫০তম হ্যাটট্রিকের ঘটনা।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথমবার টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২২০ রানে ৮ উইকেট হারাল আফগানিস্তান। তিনি শুরুটা করেন ইসমত আলমকে (১) বোল্ড করে। তার নিচু হয়ে যাওয়া বলের লাইন বুঝতে পারেননি আফগান ব্যাটার। পরের দুই ‍বলে ফেরানো ব্যাটাররা গোল্ডেন ডাক খেয়েছেন। প্রথমে কায়েস আহমেদের ব্যাটের কানা লেগে উইকেটের পেছনে ক্যাচ এবং হাসানের এলবিডব্লিউতে ফিরলেন জিয়া-উর-রেহমান। তৃতীয় দিনে আফগান ব্যাটিংয়ে আঘাতের শুরুটা করেছিলেন এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারেই তার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়েছেন আগেরদিনের অপরাজিত ব্যাটার ইকরাম আলিখিল। তিনি ফিরলেন ৩২ রান করে। চার সতীর্থের যাওয়া-আসার মিছিল দাঁড়িয়ে দেখেছেন অধিনায়ক রহমত শাহ। তিনি তখনও ৮৬ রানে অপরাজিত।

হ্যাটট্রিকের পর আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ উইকেট পেলেন হাসান। এ ছাড়া এবাদত ৩ এবং মেহেদি হাসান মিরাজ ১ উইকেট শিকার করেছেন। আগেরদিন আফগানদের পক্ষে একাধিকবার জীবন পেয়ে আবদুল মালিক করেছিলেন ৬২ রান।

আলোকিত প্রতিদিন /১১ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -