আজ , ।   

পদযাত্রার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ‘ভোট চুরি’ বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১২ অক্টোবর সোমবার সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলোর নেতা-কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা শেষে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, শনিবার দিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পুলিশ ও বিজেপির কর্মীরা মারধর করেছেন।

তিনি বলেন, দল, লিঙ্গ, জাতি, সম্প্রদায় এবং রাজ্যের বিভেদ ভুলে এই পদযাত্রায় মানুষ একত্র হবেন। মানুষকেপদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডরো মত’—অর্থাৎ ভয় পেয়ো না।

এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দলটির ডাকা বিক্ষোভে অংশ নিতে গিয়ে দিল্লিতে হাজারো মানুষ আটক হওয়ার একদিন পর ১১ অক্টোবর রবিবার এ ঘোষণা দেওয়া হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আলোকিত প্রতিদিন /১১ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -