আজ , ।   

৭২ বছরে জাতীয় প্রেস ক্লাব: ২৩ প্রবীণ সাংবাদিকের স্মৃতিতে স্মরণ সভা

আরো খবর

সৈয়দ এনামুল হুদা
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রয়াত জ্যেষ্ঠ সদস্যদের স্মরণে এক বিশেষ আলোচনা সভা ও স্বজন-সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ, প্রবীণ সাংবাদিক এবং প্রয়াত সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। ​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, বিগত এক বছরে মৃত্যুবরণ করা প্রেস ক্লাবের ২৩ জন জ্যেষ্ঠ সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ১৮ অক্টোবর ২০২৫ থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে জীবনাবসান ঘটা গুণী সাংবাদিকদের পেশাগত জীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

​স্মরণ করা প্রয়াত ২৩ সদস্য হলেন- নিখিল মানখিন, আখতার হোসেন মাসুদ, আব্দুল হালিম চৌধুরী, ইব্রাহিম আজাদ, প্রশান্ত ঘোষাল, জাকারিয়া কাজল, আলী মামুদ, সালিম সামাদ, ড. আর এম দেবনাথ, খন্দকার গোলাম আজাদ, এ এস এম হাবিবুল্লাহ, গোলাম কিবরিয়া, তালুকদার হারুন, কবি আল মুজাহিদী, শাহে কামাল, মোহাম্মদ শাহজাহান, মৃণাল কৃষ্ণ রায়, নুরুল হাসান খান, রফিক উল্লাহ শিকদার, খালেদ হায়দার, কাজিম রেজা, আমিরুল মোমেনীন এবং তৌফিক ইমরোজ খালিদী।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রয়াত সাংবাদিকরা তাঁদের সত্যনিষ্ঠ লেখনী ও পেশাগত দূরদর্শিতা দিয়ে দেশের সংবাদমাধ্যমে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের এই ত্যাগ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেস ক্লাব পরিবার চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।” বক্তারা এ সময় প্রয়াত সহকর্মীদের পরিবারের পাশে সর্বাত্মকভাবে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্মরণানুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

​জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন : দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ​কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ​কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক ​খোরশেদ আলম, ​সিনিয়র সাংবাদিক বখতিয়ার রানা, বেগম শাহনাজ পলি, এ কে এম মহসিন ও আব্দুল মোমিনসহ জাতীয় প্রেস ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত ও পরম শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

- Advertisement -
- Advertisement -