আজ , ।   

সরকারকে বিপাকে ফেলতে না*শকতায় জড়াচ্ছে প*তিত দো*সররা: রিজভী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত দোসররা নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ ধরনের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজেদের বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এসব স্থানে যেন ডেঙ্গুর জীবাণুবাহী মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা করতে অর্থ দিতে হলেও এখন তা বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

এ সময় পুলিশের একটি ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। বিষয়টি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -