আজ , ।   

প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্প শেষ হবে না: পরীমণি

আরো খবর

খেলাধুলা ডেস্ক: ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিদায়টা যেন আরও রঙিন হয়ে রইল- গোল, অ্যাসিস্ট আর জয় দিয়ে। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করে বর্ণিল জয় দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মেসি।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে পুরো বিশ্ব যখন নস্টালজিয়ায় ডুবে, তখন নিজেকে আটকে রাখতে পারেননি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও। আর্জেন্টিনার সমর্থক এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে মেসির বিদায়কে স্মরণীয় করে রেখেছেন।

পোস্টে পরীমণি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। আজ একটা যুগের শেষ অধ্যায়।

যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন- আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি- সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।
’
তিনি আরও লেখেন, ‘২০২২-এর বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে- কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই মেসিকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ। ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে তাকে বিশেষ সম্মান জানানো হয়। এ সময় ৮৫ হাজারের বেশি দর্শক একসঙ্গে মেসির নামে গলা মেলান।

শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট, সঙ্গে ৩-০ ব্যবধানের জয়- এভাবেই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তার বিদায়ও যেন হয়ে থাকল তার বর্ণময় ক্যারিয়ারের মতোই- গোল, জয় আর অগণিত ভালোবাসায় মোড়ানো।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -