আজ , ।   

দায়িত্ব নিলেন চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস মিয়া

আরো খবর

মো: জহির উদ্দিন বাবর : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম ওয়াসা ভবনে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ওয়াসার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস মিয়া।

তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার সেবার মান আরও উন্নত করতে হবে। গ্রাহকদের পানিসংক্রান্ত সমস্যা ও ভোগান্তি দ্রুত নিরসনের পাশাপাশি ওয়াসার চলমান কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম ওয়াসাকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -