আজ , ।   

মধ্যরাতে দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

আরো খবর

  আন্তর্জাতিক ডেস্ক:

পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। ৩ অক্টোবর শনিবার দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম এবং ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

তারপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।

এদিকে, ৪ অক্টোবর রবিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারতের জাতীয় ভূমিকম্পবিজ্ঞান কেন্দ্র

আলোকিত প্রতিদিন /০৪ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -