আজ , ।   

শেরপুরের নকলায় ৩৭ বোতল এস্কাফসহ তরুণী গ্রেপ্তা*র

আরো খবর

জেসমিন আক্তার, শেরপুর: শেরপুরের নকলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপসহ মনিকা (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪-এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নকলা থানার হলচত্বর মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল হলচত্বর মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন হিসেবে বাসের যাত্রী মনিকাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত তরুণী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -