প্রেস রিলিজ, পিবিআই সাতক্ষীরা জেলা।
গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
বাদীর আপন ছোট বোন রুবিনা (১৪) (ছদ্ম নাম) কে গত ২৩/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামী মোঃ জিয়ারুল ইসলাম বাদীর বোন রুবিনা (ছদ্ম নাম) কে কমলা লেবু, বাদাম, ও আখ খেতে দেওয়ার লোভ দেখিয়ে কলারোয়া থানাধীন হেলাতলা গ্রামস্থ জনৈক আবুল হোসেন (৬৫) এর কুল বরই বাগানের মাঝখানে নিয়ে মাটিতে শোয়ায়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার পরিহিত সেলোয়ার কামিজ খুলে ধর্ষণ করে।
ভিকটিমের ডাক-চিৎকারে আসপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৩৫) দৌড়ে পালিয়ে আত্নগোপনে চলে যায়। এ ঘটনায় বাদী কলারোয়া থানায় হাজির হয়ে আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৩৫), পিতা-মৃত মেছের আলী, সাং-খলসী উত্তরপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যা কলারোয়া থানার মামলার নং-২০, তারিখ-২৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দম আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১), জিআর নং-১৮১/২০২৬ (কলাঃ) ।
মামলাটি পিবিআইয়ের সিডিউল ভুক্ত হওয়ায় পিবিআই, হেডকোয়ার্টার্সের সিদ্ধান্তক্রমে পিবিআই সাতক্ষীরা তদন্তভার গ্রহণ করে এবং জনাব রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, খুলনা জেলা, (অতিঃ দায়িত্ব, পিবিআই, সাতক্ষীরা জেলা মহোদয় তদন্তকারী কর্মকর্তা হিসাবে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) অনিমেশ কুমার মন্ডলকে নিয়োগ করেন। পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি, জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম-সেবা, বাংলাদেশ পুলিশ, পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় ও পিবিআই খুলনা জেলা অতিরিক্ত দায়িত্বে পিবিআই সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব রেশমা শারমিন পিপিএম-সেবা এর তত্ত্ববধায়নে এবং সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনার সাথে জড়িত আসামীর পরিচয় ও অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তাসহ পিবিআই, সাতক্ষীরার একটি চৌকস দল গত ২৮/০৯/২০২৬ খ্রিস্টাব্দ ভোর অনুমান-০৪.১০ ঘটিকায় আসামী মোঃজিয়ারুল ইসলাম (৩৫), পিতা-মৃত মেছের আলী, সাং-খলসী উত্তরপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে যশোর জেলার করে ঝিকরগাছা থানাধীন শ্রীরামকাঠী গ্রাম হতে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। অদ্য-২৯/০৯/২০২৬ খ্রিঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে উক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। মামলার তদন্ত অব্যহত আছে।
১। তদন্ত তদারকী কর্মকর্তাঃ জনাব রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, খুলনা জেলা, অতিঃ দায়িত্ব, পিবিআই, সাতক্ষীরা জেলা, মোবাঃ ০১৩২০-০৩২৯১০।
২। তদনন্তকারী কর্মকর্তাঃ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) অনিমেশ কুমার মন্ডল, পিবিআই, সাতক্ষীরা জেলা, মোবাঃ ০১৯৩৬৮৩০০৩৯।
আলোকিত প্রতিদিন/এপি

