আজ , ।   

রংপুরের পীরগঞ্জে ভোটার হতে এসে রোহি*ঙ্গা যুবক আট*ক

আরো খবর

আলোকিত প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে ভোটার হতে গিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে শওকত নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, গতকাল সোমবার দুপুরে শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে যান তিনি। এসময় তিনি ওই ইউনিয়নের নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন।

জিজ্ঞাসাবাদে শওকত আরও জানান, টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করিয়ে দিয়ে চলে যান। যাওয়ার সময় তার মোবাইল ফোন থেকে নিজের ব্যবহৃত নম্বরটিও মুছে দেন বলে শওকত জানান।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, শওকতের দেখানো কাগজপত্র তাদের ইউনিয়ন থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তার স্বাক্ষর ও ইউনিয়নের সিল জাল করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান আরও বলেন, তাকে দেখে আমাদের সন্দেহ হয়েছিল। পরবর্তীতে তার কথাবার্তা শুনে তাকে জাতীয় সংগীত গাইতে বলা হয়। কিন্তু তিনি তা বলতে পারেননি। তখন তার নাগরিকত্ব নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো হয় এবং তিনি রোহিঙ্গা হতে পারেন বলে আমরা ধারণা করি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আটক রোহিঙ্গা যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ থেকে এখানকার স্থানীয় একজন তাকে নিয়ে এসেছে। আমরা স্থানীয় ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি এখন তদন্ত চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -