শহিদুল্লাহ সরকার:
সাভারের বিরুলিয়া ও সাভার সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নারী গোয়েন্দা কর্মকর্তা (এসবি) তুহিনা নাসরিন রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত ৪৪ জন পুলিশ সদস্যের তালিকায় স্পেশাল ব্রাঞ্চের সিটিএসবি শাখার এএসআই তুহিনা নাসরিনের নাম রয়েছে। পুলিশ সদস্যদের সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হচ্ছে। তুহিনা নাসরিনের এ অর্জনে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সাভার-বিরুলিয়ার দায়িত্ব পালনকালে তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের বিষয়টিও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তুহিনা নাসরিন আইজিপি ব্যাচ, ওমেন্স অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন বলে জানা গেছে।তার এই অর্জনে সাভার ও বিরুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে আরও সাফল্য কামনা করেছেন।
আলোকিত প্রতিদিন /২৭ সেপ্টেম্বর/২০২৬/মওম

