আজ , ।   

গাজীপুরে ছিন*তাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অ*স্ত্রসহ গ্রে*প্তার ৩

আরো খবর

সাবরিনা জাহান :

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার আবুল কালামের বাড়ির একটি ভাড়া ঘরে অভিযান চালায় গাছা থানা পুলিশের একটি দল। এ সময় মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন (৪৩) ও মো. জয়নাল উদ্দিন (৩৩)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে স্টিলের তৈরি একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাবিবুল্লাহ কুনিয়া তারগাছ এলাকার বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন। আলমগীর হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে। তিনি কুনিয়া পাছর এলাকার বড়বাড়ি-চান্দুরা রোডে ভাড়া থাকতেন। জয়নাল উদ্দিন কুনিয়া তারগাছ এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন।

পুলিশের তথ্যমতে, হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে পূর্বে নয়টি মামলা রয়েছে। আলমগীর হোসেনের বিরুদ্ধেও মানব পাচার ও মাদক আইনে দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ফ) ধারায় গাছা থানায় মামলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -