আজ , ।   

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ,ইসলামাবাদে লকডাউন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি করতে রাজধানী ইসলামাবাদে লং মার্চ করার ঘোষণা দিয়েছে তার দল। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে লকডাউন আরোপ করেছে পাকিস্তানের সরকার।

আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের পিটিআই। তবে গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার দলটি জানায়, তাদের কর্মসূচি আগামী ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তারা বলেছে, কর্মসূচি পিছিয়ে দেওয়া তাদের একটি কৌশল। এরমাধ্যমে সরকারের ওপর আরও চাপ বৃদ্ধি করা হবে। তারা দেখবে সরকার কতদিন এমন পরিস্থিতি রাখতে পারে ইসলামাবাদে।

এছাড়া এত পুলিশ মোতায়েনের কারণে ইসলামাবাদে ব্যাপক সহিংসতা এবং রক্তপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

এদিকে লং মার্চকে ঘিরে ইসলামাবাদে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে যারাই লং মার্চ নিয়ে আসবে তাদের সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী সমর্থিত শেহবাজ শরিফের সরকারের জন্য এ লং মার্চ বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের মতে, শেহবাজের সরকার দুর্বল এবং অজনপ্রিয়। অপরদিকে পাকিস্তানে এখনো ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

পাকিস্তানিরা মনে করেন, শেহবাজ প্রধানমন্ত্রী হলেও; সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির বর্তমানে ডি ফ্যাক্টো লিডার।

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় শাস্তি দিয়ে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক করে রাখা হয়েছে।

পিটিআইয়ের এই কর্মসূচি ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানো হচ্ছে। জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -