আজ , ।   

আরব সাগরে ৭৫০ মিলিয়ন ডলারের মা*দক জ*ব্দ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: 

আরব সাগরে যৌথ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৫০ মিলিয়ন (৭৫ কোটি) ডলার মূল্যের মাদক জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন ও পিএনএস ইয়ারমুক এ অভিযান চালায়। নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে নৌযানটির গোপন কুঠরি থেকে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক উদ্ধার করা হয়।

পাকিস্তান নৌবাহিনী বলেছে, এ অভিযান সমুদ্রে অবৈধ পাচার রোধ এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি ও সতর্কতার প্রতিফলন।

গত জুনে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের কৌশলগত অঞ্চল গোয়াদর উপকূলের কাছে প্রায় ২ হাজার কেজি মাদক জব্দ করেছিল পাকিস্তান নৌবাহিনী। এর মধ্যে ১ হাজার ৫০০ কেজি ছিল হাশিশ এবং ৫০০ কেজি ‘আইস’। আন্তর্জাতিক বাজারে এসব মাদকের মূল্য প্রায় ২১ কোটি ৫০ লাখ ডলার বলে জানানো হয়েছিল।

গত বছরের অক্টোবরে আরব সাগরে পালতোলা নৌযান থেকে ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদক জব্দ করেছিল পাকিস্তান নৌবাহিনী।

আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -