নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চলমান মাদক বিরোধী এক অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মদ রাখার দায়ে দোকান মালিক মো: মহিন উদ্দিন (৩২) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা সিএনজি পাম্প সংলগ্ন একতা অটো নামক দোকানে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতের জনপ্রিয় বিভিন্ন ব্রাণ্ডের মদ উদ্ধার।
মাদক রাখার দায়ে ও মাদক ব্যবসায়ী হিসাবে অটো সেন্টারের মালিক মো: মহিন উদ্দিন (৩২) পিতা নূর ইসলাম,মাতা রাবেয়া বেগম,গ্রাম নরোত্তমপুর রহুল আমিন ব্যপারী বাড়ি, থানা বেগমগঞ্জ মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

