আজ , ।   

দেশ অ*শান্ত করতে পলা*তকদের চেষ্টা, বাতাস দিচ্ছে গু*প্তরা : রিজভী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

দেশকে অস্থিতিশীল করতে বিদেশে অবস্থানরত পলাতক ফ্যাসিস্টরা নানা ধরনের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তার দাবি, দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ এসব কর্মকাণ্ডে বাতাস দিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশেও বর্তমানে নানা সংকট চলছে। বিরোধী দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বড় বড় বক্তব্য দেওয়ার আগে তাদের সংবাদপত্র পড়া উচিত।

তিনি বলেন, ‘অথচ জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে। এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে।’

বর্তমান সরকার দেশের অর্থনীতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে দাবি করে রিজভী বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সরকার অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘বিরোধীদল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।’

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -