আজ , ।   

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।

বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো:ফরহাদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সদর উপজেলা বিএনবি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -