আজ , ।   

অপ্রতিম কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষ*মা করে দিয়েন: বাবা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের জানাজায় কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। জানাজার আগে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি অপ্রতিমের বাবা। আমার একমাত্র সন্তান অপ্রতিম। আপনাদের ভালোবাসায় সে বড় হচ্ছিল। তার বয়স মাত্র ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরও বলেন, ‘যদি সে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দিয়েন। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন।’

এ সময় অপ্রতিমের আত্মীয়-স্বজন ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -