আজ , ।   

এলজিইডি’র উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

আরো খবর

এমএইচ চৌধুরীঃ 

১৯ সেপ্টেম্বর ২০২৬:স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তন (লেভেল-২)-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ শহীদুল হাসান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ জনগুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /১৯ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -