আজ , ।   

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

আরো খবর

বিশেষ প্রতিবেদক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি মোদির সুস্বাস্থ্য, প্রফুল্লতা এবং ভারতের জনগণের প্রতি তাঁর সেবার পথচলা অব্যাহত থাকার কামনা করেন।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

তারেক রহমানের পোস্ট দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি তারেক রহমানের শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর আন্তরিক কথাগুলোকে মূল্যায়ন করার কথা জানান।

গত ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -