আজ , ।   

জীবনের উত্থান-পতন নিয়ে যে তাৎপর্যপূর্ণ বার্তা দিল পূর্ণিমা

আরো খবর

বিনোদন ডেস্ক :
রুপালি পর্দার পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিতই নিজের ছবি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বার্তায় জীবনের কঠিন সময়েও ইতিবাচক থাকার আহ্বান উঠে এসেছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়—এমন উপলব্ধিই প্রকাশ করেছেন অভিনেত্রী।

তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের সময় তিনি ক্লাস নাইনে পড়তেন। পরবর্তী সময়ে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -