আজ , ।   

যুক্তরাষ্ট্রকে মহাকাশে যু*দ্ধের প্রস্তুতি বন্ধ করতে চীনের বার্তা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: 

কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের কথা যুক্তরাষ্ট্র নিশ্চিত করার পর মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে তার সামরিক সক্ষমতা বাড়ানো এবং মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করার আহ্বান জানাই।

তিনি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধেও সতর্ক করেন।  এ ধরনের পদক্ষেপ মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে বলে যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী এর আগে জানিয়েছে, শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন এবং মিত্র বাহিনীকে সুরক্ষিত রাখতে কক্ষপথে অস্ত্র মোতায়েন করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে, তার  সম্পর্কে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।

আলোকিত প্রতিদিন /১৫ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -