আজ , ।   

ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন চিফ হুইপ

আরো খবর

কবির হোসেন জমাদ্দার

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এমপি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩৩৭’ ফ্লাইটে সস্ত্রীক তিনি রওনা হন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন চীফ হুইপ। এরপর চিকিৎসা নিতে ২১ সেপ্টেম্বর তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং চিকিৎসা শেষে ২৫ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।

আইনপ্রণেতা নূরুল ইসলাম মণি দেশে ফেরার পর আগামী ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকা বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা)-এ অবস্থান করবেন। সে সময় তিনি স্থানীয় জনগণের সাথে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

- Advertisement -
- Advertisement -