আজ , ।   

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, প্রথম ধাপ ১২ নভেম্বর

আরো খবর

৭ ধাপে ভোট হবে ৪ হাজার ৫৮০ ইউপিতে

আলোকিত প্রতিবেদক :

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ৩০ ডিসেম্বর।

পরবর্তী ধাপের সময়সূচি তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। এরপর পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের নির্বাচন প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -