আজ , ।   

স্বাস্থ্যসেবা করুণা নয়, এটা জনগণের মৌলিক অধিকার: জুবাইদা রহমান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। ১৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় রাজধানীর বিজয় সরণিতে নভথিয়েটারে ইনোভেশন ফেয়ারে সবার জন্যে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্যসেবা কোনও করুণা নয়। এটা মৌলিক অধিকার। গবেষক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগের ঘাটতি আছে। তারা একযোগে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নতি হবে। পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস সচেতনতামূলক কর্মসূচিগুলো আরও বাড়ানো উচিত।’

তিনি বলেন, প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়তে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এ খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ অর্জন করা যায়।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধের উদ্ভাবনগুলো দেশে ট্রায়ালের মাধ্যমে কাজে লাগাতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা দেশের বাইরে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।

আলোকিত প্রতিদিন /১৩ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -