আজ , ।   

 বৃষ্টির কারণে বাজারে ফের বাড়ল সবজির দাম

আরো খবর

কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে ফের বেড়েছে সবজির দাম। বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। যার প্রতি কেজি ১২০/১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা। শুধু বাজারে পেঁপের দাম সবচেয়ে কম প্রতি কেজি ৩০ টাকা।

১১ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১৪০ টাকা ও লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।  প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  প্রতি কেজি শিম ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি     হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর  যাত্রাবাড়িতে  বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবীেআব্দুর রহমান। তিনি বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি দাম বাড়তি ।

সবজির দাম বিষয়ে যাত্রাবাড়ি বাজারে সবজি বিক্রেতা হোসেন বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া, পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা।

আলোকিত প্রতিদিন /১১সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -