আজ , ।   

ঘিওর খাদ্য গুদাম সংলগ্ন ব্রিজে মাটি ভরাট: এমপি এস এ জিন্নাহ কবিরের নির্দেশনায় কাজ, নেতৃত্বে কুদরত

আরো খবর

আরিফা তানজুম (তুবা), বিশেষ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর খাদ্য গুদাম সংলগ্ন ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন স্থানীয় পথচারী ও যানবাহন চালকরা। অবশেষে ব্রিজটির দুই পাশে মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্দেশনায় এই কাজ শুরু হয়। ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরতের সার্বিক নেতৃত্বে কাজটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়া স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল ব্রিজটির দুই পাশে যেন দ্রুত আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছিল। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যেত। বর্তমানে মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি এসেছে।

তবে শুধু সাময়িক মাটি ভরাট নয়, ভবিষ্যতে যেন ব্রিজের দুই পাশে আর কখনো মাটি ধসে না পড়ে, সে বিষয়ে স্থায়ী ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এদিকে, সার্বিক সহযোগিতার জন্য ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী সাহেবকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত ও স্থানীয় সাধারণ জনগণ।

- Advertisement -
- Advertisement -