আজ , ।   

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য

আরো খবর

কর্মসংস্থান ব্যাংকের ৫০ কোটি টাকার পাইলট প্রকল্প উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটিও এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যেসব মানুষ ব্যাংক থেকে ঋণ নিতে সংকোচবোধ করেন বা ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি হলে দেশে কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার ঘটবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারের নতুন উদ্যোগ ‘ক্রিয়েটিভ ইকোনমি’ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়ার মধ্যে উদ্যোগটি সীমাবদ্ধ রাখা হচ্ছে না। তাদের প্রশিক্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা করা হচ্ছে।

কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সৃজনশীল খাতকে শুধু সহায়তার বিষয় হিসেবে দেখলে হবে না; এটিকে অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও যথাযথভাবে উৎসাহিত করা গেলে তারা অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

তিনি আরও বলেন, সরকার সৃজনশীল খাতকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায়। এসব উদ্যোগের মাধ্যমে সৃজনশীল মানুষের কাজকে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারমুখী করা সম্ভব হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোন (এনপিএল) কমানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা আরও ভালো হবে। তার ভাষ্য, কর্মসংস্থান ব্যাংক বর্তমানে ভালো করছে এবং লাভও করছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -