আজ , ।   

উখিয়ায় নিখোঁ*জের ২ ঘন্টার মধ্যে শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধা*র করেছে পুলিশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ায় নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , রোববার সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শীলেরছড়া এলাকা থেকে নিখোঁজ হয় পূর্ণ বড়ুয়া। পরে তার বাবা শিপন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অনুসন্ধানে নামে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরের একটি দল অভিযান শুরু করে।

পরে দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় মাত্র দুই ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের অর্জন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -