আজ , ।   

  না ফেরার দেশে চলে গেলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম 

আরো খবর

আলোকিত ডেস্ক:

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁনের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
৬ সেপ্টেম্বর রবিবার রাত ১২ টার পরে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খীরা।

শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন আলোকিত প্রতিদিন প্রত্রিকায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমার রুহের মাগফিরাত এবং তার জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -