আজ , ।   

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ধোঁয়ার কারণে বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এখন বিমান চলাচল বন্ধ আছে। ৬ সেপ্টেম্বর রবিবার বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে করে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আনাক কারাকাতোয়া নামে একটি পাহাড়ের ওপর থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এটির ধোঁয়া উড়ে ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত গেছে।

গতকাল শনিবার সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই বিস্ফোরণের পর সেখান থেকে লাভা গড়িয়ে পড়তে শুরু করে। এরপর রবিবার আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই আগ্নেয়গিরির ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হয়েছে। এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর থেকে যাওয়া এবং আসার বিমান চলাচল প্রায় বন্ধ আছে। এছাড়া কুয়ালামপুর, দোহা এবং সিডনিতে যাওয়ার আন্তর্জাতিক রুটও এই আগ্নেয়গিরির কারণে বাধাগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া প্রণালিতে আনাক কারাকতোয়া পাহাড়টি অবস্থিত। সেখানে অগ্ন্যুৎপাত হওয়ায় প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

আলোকিত প্রতিদিন /০৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -