মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন ৮নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান তরুণ সমাজসেবক মো:মুরাদ আলী। তিনি ইতিমধ্যে পোস্টার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন। প্রতিদিনই সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ভোটাররাও দিচ্ছেন তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি। এছাড়াও সামাজিক ও মানবিক কাজ করে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন, উদীয়মান তরুণ সমাজসেবক মো: মুরাদ আলী।
চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুরাদ আলী- ১৯৯৫ সালে ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়ড়াকান্দি গ্রামের প্রান্তিক কৃষক মো: দুদু মন্ডলের ছেলে।
মো: মুরাদ আলী ২০১০ সালে কর্ণিবাড়ী ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করেন। ২০১২ সালে চন্দনবাইশা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা কলেজে মাষ্টার্সে ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বানিজ্যের কাজে যুক্ত হোন। বর্তমানে বগুড়া শহরে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান তরুণ সমাজসেবক মো: মুরাদ আলী।
এবিষয়ে জন দরদী উদীয়মান তরুণ সমাজসেবক মো: মুরাদ আলী’র সাথে কথা হলে তিনি বলেন, গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। মহান আল্লাহর রহমতে জণগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয়, আমি জণগণের সেবক হয়ে কাজ করতে চাই। সরকারি সকল প্রকার ভাতা সঠিক ভাবে গরীব অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো। সকল ওয়ার্ডে সমানভাবে অবকাঠামোগত উন্নয়ন করবো। কুতুবপুর ইউনিয়ন থেকে মাদক নির্মুলে কঠোর ভাবে কাজ করবো। এবং হক হালাল পথে চলবো ইনশাআল্লাহ।
আলোকিত প্রতিদিন /০৫ সেপ্টেম্বর/২০২৬/মওম

