আজ , ।   

মানিকগঞ্জে সড়ক দূ*র্ঘটনায় নি*হতের পরিবার এবং আ*হতদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

আরো খবর

মো, মহিদ:

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ১২ জন নিহত পরিবারের মাঝে পাঁচ লাখ করে ষাট লাখ টাকা এবং আহত চারজনকে এক লাখ করে চার লাখ টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ- ই – আশিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএ’র সহকারি পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, বিআরটিএ’র পরিদর্শক লাভলু শিকদার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুন নাহার। বিআরটিএ’র পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ – ই – আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারিকে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে তা জমা দিতে হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

আলোকিত প্রতিদিন /০৩ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -