শিমুল রেজা: মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির একটি প্রতিনিধিদল। বুধবার (২সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎ কালে দেশের তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি, এ খাতের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষা ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন নীতিগত বিষয় নিয়েও আলোচনা করেন তারা। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু দেশীয় শিল্প ও ব্যবসার প্রসারে সরকারের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ এর সময় প্রতিনিধি দলে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী সহ সংগঠনের অন্যান্য পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

