নোয়াখালী প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উদ্যেগে জেলার সুবর্নচর উপজেলায় স্হাপিত অবৈধ ইটভাটা ( ড্রাম চিমনি ভাটা) বাংলাভাটা বন্ধে মালিকপক্ষকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপপরিচালক শওকত আরা কলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইটভাটার মালিক পক্ষ।
উক্ত সভা নিয়ে একটি প্রেস রিলিজ দেওয়া হয়।জানা যায়,আসন্ন মওসুমে এসব অবৈধ ইটভাটাগুলো যাতে পরিচালনা করা না হয় সেজন্য বৈঠক থেকে মালিক পক্ষকে কড়া বার্তা দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা মোতাবেক এসব অবৈধ ইটভাটা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।এছাড়াও সরকার এক্ষেত্রে এবার জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবে বলে সভায় জানানো হয়।
ব্লক ইটের ব্যবহার ও ভবিষ্যত সম্ভবনা নিয়ে এখাতে উপস্থিত মালিক পক্ষের বিনিয়োগ কামনা করে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উল্লেখ্য,নোয়াখালীর খাদ্য ভান্ডার হিসাবে খ্যাত সুবর্ণচর উপজেলায় এর আগে, ৮টি (ড্রাম চিমনি বিশিষ্ট) অবৈধ বাংলা ইটভাটা ছিলো।২০২৪ সালের ৫ আগস্টের পর হতে সর্বশেষ আরো ৫টি মিলে মোট ১৩টি অবৈধ ইটভাটা পরিচালনা করা হয়।
অবৈধ এসব ইটভাটা পরিচালনায় অবাধে কৃষি জমির মাটি ব্যবহারের ফলে একদিকে খাদ্য উৎপাদন হুমকির মুখে অন্যদিকে নির্গত কালো ধোয়া দূষণের কারণে জনসাধারণ দীর্ঘ মেয়াদি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
আলোকিত প্রতিদিন /০৩ সেপ্টেম্বর/২০২৬/মওম

