কালিয়াকৈর প্রতিনিধি, শাহআলম সিকদার। গাজীপুরের কালিয়কৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।আতঙ্কে এলাকাবাসী।
আহতরা হলেন,দ্বীন ইসলাম (১২),মফিজ মাস্টার (৪০),শারমিন (৩৫),আলমাস (৩৮),আলী হোসেন(৩৫)মিম (৫) হরিদাসী (৬০)সহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার, গন্দেক চালা এলাকায় গত দুই দিনে অন্তত ১৫ জনকে শিয়ালে কামড়ে আহত করেছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাপাইর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সবুর মিয়া বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিষয়টি শুনেছি পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।
আলোকিত প্রতিদিন/এপি

