এম জসিম উদ্দিন, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের পুরাতন তৈলারদ্বীপ শঙ্খ নদীর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোহাম্মদ ইউনুস (২৬), হজরত আলী (৩৫) ও মোহাম্মদ সাইফুল (২২)কে ৩০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেয়া হয়। অদ্য ০৩/০৯/২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরীঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। বালুমহাল ও মাটি ব্যব¯’াপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এই সাজা ও অর্থদন্ড দেয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

