বিশেষ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মালেকের দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরসংলগ্ন হাইওয়ে সড়কের পাশে কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মালেককেও আটক করা হয়।
পুলিশের উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি এবং ১২ বোতল ভটকা। সব মিলিয়ে মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আলোকিত প্রতিদিন /০২ সেপ্টেম্বর/২০২৬/মওম

