আজ , ।   

গাইবান্ধায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে দুই চালক নিহ*ত

আরো খবর

জোবায়দুর রহমান জুয়েল, গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার পুত্র লিমন (২৫), অন্যজন কোচাশহর ইউনিয়নের চাঁদপারা এলাকার শাহীন আলমের পুত্র রুবেল (২৮)।

স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে দিনাজপুর টু ঢাকা সড়কের বাগদা ফার্ম এলাকা থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল এর সাথে গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগতির মোটর সাইকেল এর সাথে হঠাৎ উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় মুখোমুখি এই সংঘর্ষ হয়।এরপর দুই চালক গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। অবস্থার অবনতি হলে মোটর সাইকেল চালকদের স্বজনরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসক।সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

স্থানীয় হাসান মিয়া বলেন, সকালে ফাঁকা রাস্তা পেয়ে খুব জোরে এই দুই চালক মোটর সাইকেল চালাচ্ছিলেন। মূলত এ কারণেই এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর ফারুক দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়।এরপর অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। এঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেন নি নিহতদের স্বজনরা।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -