আজ , ।   

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরো খবর

মো: মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাটুরিয়া বটতলা এলাকা থেকে আনন্দ র‍্যালিটি বের হয়ে র‍্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মখান, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমির হামজা, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহসিনুজ্জামান, সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিটিতে অংশ নেন। আনন্দ র‍্যালি শেষে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -