আজ , ।   

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে সুইমিংপু*লে মামুনুর রশীদ!

আরো খবর

বিনোদন: সুইমিংপুলের নীল জলে পা ভেজাচ্ছেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ। তাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন হাঁটুর বয়সী তরুণী প্রিসিলা ডি কস্তা। প্রথম দেখায় ছবিগুলো দেখে যে কারও মনে হতে পারে, তারা বুঝি অসম বয়সী কোনো রোমান্টিক জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিসিলা। এরপর ছবিগুলো নানা মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেতিবাচক আলোচনা। অনেকেই কৌতূহলী হয়ে প্রশ্ন তুলেছেন—নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ কি ফের বিয়ে করেছেন নাকি?

ছবিগুলো ঘিরে তৈরি হওয়া এই কৌতূহল থেকেই খোঁজ নেওয়া হয় এর নেপথ্যের ঘটনা সম্পর্কে। জানা গেল, বাস্তবের সঙ্গে ছবিগুলোর কোনো সম্পর্ক নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। ভাইরাল হওয়া ছবিগুলো আসলে একটি নাটকের দৃশ্য।

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। এটি একটি ধারাবাহিক নাটক। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা।

গল্পে দেখা যাবে, হাঁটুর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মামুনুর রশীদের চরিত্র। একপর্যায়ে পরিবারের অমতে মেয়েটি তার হাত ধরে চলে আসেন। এরপর শুরু হয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট বানানোর পালা। তাদের কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ যেমন কৌতূহলী হয়ে ওঠে, তেমনি একপর্যায়ে অতিষ্ঠ ও বিরক্তও হয়ে পড়েন তারা দু’জন।

আল আমিন স্বপনের রচনায় নাটকটির পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। ছবিটি নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামুন ভাইয়ের সঙ্গে প্রিসিলার সুইমিংপুলের ছবিটি আমার পরিচালিত নাটকটিরই একটি দৃশ্য। বেশ কয়েক দিন ধরে দেখলাম, ছবিটি নিয়ে নেতিবাচক চর্চা হচ্ছে। অনেকে ছবিটির নেপথ্যের রহস্য না জেনেই নানা মন্তব্য করছেন।

নাটকটির গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি বানিয়েছি। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে কিছু বক্তব্যও রয়েছে। আশা করছি, দর্শকদের এটি ভালো লাগবে।’

‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।

- Advertisement -
- Advertisement -