আজ , ।   

নেপালে বন্যায় মৃতে*র সংখ্যা বেড়ে ৯০৩, এখন নিখোঁজ ৪ হাজারের বেশি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: নেপালে গত বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই  ঘটনায় এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আজ সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্যে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে আটকে পড়া ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হিমালয় অঞ্চলের নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় গত সপ্তাহে ভয়াবহ বন্যা ও আকস্মিক পানির ঢলে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ ভেসে যান।

নিখোঁজের সংখ্যা এখনো কয়েক হাজার হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

দুর্যোগের পর থেকে উদ্ধারকারী দলগুলো দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে। নদী, ধ্বংসস্তূপ ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে জীবিতদের উদ্ধারের পাশাপাশি মরদেহ উদ্ধারের কাজও চলছে এখনও।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -