আজ , ।   

ধামরাই উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শন করলেন: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আরো খবর

মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি: খাদ্যশস্যের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা ও গুদামের সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখতে ধামরাই উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খাদ্যমন্ত্রী ধামরাই উপজেলা খাদ্য গোডাউনে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি গুদামের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত চাল ও গমের মজুত, বস্তার মান, পরিচ্ছন্নতা ও গুদামের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা এবং নিরাপদভাবে দীর্ঘমেয়াদি সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। খাদ্যশস্য সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা শৈথিল্য যেন না ঘটে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

এ সময় খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত উপকারভোগী এবং সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে, তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, স্থানীয় খাদ্য গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে ধামরাই উপজেলা খাদ্য গোডাউনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -