আজ , ।   

সেপ্টেম্বর থেকে ২ লাখ কর্মী নিতে শুরু করবে মালয়েশিয়া : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আরো খবর

১০ হাজার কর্মী যাবে বিনা খরচে, বাংলাদেশে বিনিয়োগ করবে ২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনা খরচে নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দেবে। সাধারণত রাস্তার পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজে এটি ব্যবহার করা হয়।

তিনি বলেন, মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের কারণে কার্পেটিং করা রাস্তা সহজে নষ্ট হয় না। বাংলাদেশেও ২০০৫ সালে বগুড়া সদরে দুই কিলোমিটার রাস্তায় এ প্রযুক্তির পাইলটিং করা হয়েছিল। রাস্তাটি এখনো ভালো অবস্থায় রয়েছে।

মীর শাহে আলম বলেন, সরকারও সিদ্ধান্ত নিয়েছে, পর্যায়ক্রমে বর্ষা মৌসুমে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে রাবারাইজড বিটুমিন ব্যবহার করা হবে। শুরুতে প্রায় ২০ শতাংশ রাস্তা এ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তুতি চলছে।

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে। তিনি জানান, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। তবে ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।

প্রতিমন্ত্রী বলেন, নীতিমালার কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে আগামী এক সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে যত দ্রুত সম্ভব নীতিমালা দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -