আজ , ।   

ঘাটাইলের দেউপাড়ায় মা*দক ব্যবসায়ীদের বি*রুদ্ধে গণ বি*ক্ষোভ ও মানবব*ন্ধন

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে গণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
২৯ আগস্ট শনিবার বিকেলে দেউপাড়া-ধলাপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানী বাড়ী চৌরাস্তা মোরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ নিয়ে মাদক বিক্রি এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে হাছান মিয়া ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী দুই চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের মূল হোতাদের নাম প্রকাশ করে দেয় তারা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, দুই চোরকে ধরে পুলিশে দিলেও মূল হোতারা এখনও গ্রেপ্তার হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
গণ বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন- ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং দেউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লা আলামিন, দেওপারা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ৪ নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম, সাবেক মেম্বার হযরত আলী, এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক খোকন সিকদার, বিএনপি কর্মী মিয়া চান, আক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমূখ।

আলোকিত প্রতিদিন /৩০ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -