আজ , ।   

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

আরো খবর

আলােকিত প্রতিবেদক:

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ২৭ আগস্ট বৃহস্পতিবার জেদ্দায় ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

সাক্ষা‌তে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত  পোষণ করেন।

আলোকিত প্রতিদিন /২৮ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -