আজ , ।   

রাজধানীর মুগদায় ২৫০০ পিস ই*য়াবাসহ গ্রে*প্তা*র মুরগি ব্যবসায়ী

আরো খবর

আলোকিত ডেস্ক:

মুরগির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনার অভিযোগে রাজধানীর মুগদায় ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি ঐ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /২৮ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -