আজ , ।   

আইআরজিসির ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, ১ কোটি ডলার মিলবে

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম এই তথ্য জানায়। যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।

মার্কিন পররাষ্ট্র দফরের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি এই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে কাজের উপযোগী বা কার্যকর তথ্য দিতে পারবেন, তারা পুনর্বাসনের সুযোগের পাশাপাশি আর্থিক পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

আলোকিত প্রতিদিন /২৫ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -