আজ , ।   

ধামরাইয়ে খোলা পরিবেশে মাংস বিক্রি, কসাইকে ১০ হাজার টাকা জরিমা*না

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি : মামুন আহমেদ জয়। ঢাকার ধামরাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে বাবুল কসাই দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মেনে খোলা জায়গায় মাংস বিক্রি করে আসছিলেন। ফলে বিক্রির জন্য রাখা মাংসে ধুলাবালি, ময়লা ও মাছির সংস্পর্শে আসার আশঙ্কা তৈরি হচ্ছিল। এতে ক্রেতাদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রির জন্য তাকে সতর্ক করা হয়।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, কালামপুর বাজারে নিয়মিত মাংস বিক্রি হলেও অনেক ব্যবসায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করেন না। বিশেষ করে খোলা জায়গায় মাংস ঝুলিয়ে রাখায় ধুলাবালি ও মাছির সংস্পর্শে মাংস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর দাবি জানান তারা।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -